সব সুবিধা
দোকান চালাতে যা লাগে, সব এক জায়গায়
নিচের প্রতিটা ছবি হাটবাজারের আসল স্ক্রিন, একটা ডেমো দোকান থেকে নেওয়া। যা দেখছেন, সেটাই পাবেন।
পণ্য, ছবি আর স্টক
ফোন থেকেই পণ্য যোগ করুন। দাম, সাইজ, রং আর স্টক এক পাতায়।
- পণ্যপ্রতি ৮টা পর্যন্ত ছবি, যেকোনোটা প্রথম ছবি করুন
- সাইজ বা রঙের ভ্যারিয়েন্ট, প্রতিটার আলাদা দাম আর স্টক (৫০টা পর্যন্ত)
- আগের দাম দেখিয়ে ছাড়ের দাম
- খসড়া, চালু বা আর্কাইভ: মুছে না ফেলে পণ্য লুকিয়ে রাখুন
- ক্যাটাগরি বানান, ক্রম বদলান

ক্রেতার জন্য গোছানো দোকান
আপনার নিজের লিংকে ফোনের জন্য বানানো দোকান। ক্রেতা নিজেই খুঁজে, দেখে, অর্ডার দেন।
- নিজের দোকানের লিংক, পেজে বা পোস্টে দিন
- পণ্য খোঁজা, ক্যাটাগরির পাতা, স্টক শেষ হলে নিজে থেকেই লেখা ওঠে
- কার্ট আর চেকআউট ফোনে সহজ
- কল, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে যোগাযোগের বোতাম
- বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই



অর্ডার আর ডেলিভারি
ক্রেতা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেন। আপনি এক তালিকায় সব দেখে ধাপে ধাপে এগিয়ে নেন।
- ঢাকার ভিতরে আর বাইরে আলাদা ডেলিভারি চার্জ, নিজে থেকে যোগ হয়
- নতুন, নিশ্চিত, প্রস্তুত, পাঠানো, ডেলিভারড: এক ট্যাপে ধাপ বদল
- ফোন নম্বর বা তারিখ দিয়ে অর্ডার খোঁজা
- প্যাকেটের জন্য অর্ডারের স্লিপ প্রিন্ট
- ক্রেতা নিজের লিংকে অর্ডারের অবস্থা দেখতে পান
- ভুয়া অর্ডার চিহ্নিত করুন, দরকার হলে ক্রেতা ব্লক


ক্রেতা আর রিপোর্ট
কে বারবার কেনেন, কোন পণ্য বেশি চলে, মাসে কত টাকা হাতে এলো: সব হিসাব নিজে থেকেই তৈরি।
- প্রতিটা ক্রেতার অর্ডার সংখ্যা, মোট কেনা আর শেষ অর্ডার
- একজন ক্রেতার পুরো অর্ডারের ইতিহাস
- যেকোনো দুই তারিখের বিক্রি, হাতে আসা টাকা আর গড় অর্ডার
- দৈনিক বিক্রির চার্ট, সেরা পণ্য, অবস্থা অনুযায়ী অর্ডার


দোকানের চেহারা
থিম, স্কিন আর ফন্ট বেছে নিন, লোগো আর ব্যানার দিন। আগে প্রিভিউ দেখুন, তারপর প্রকাশ করুন।
- দুটো থিম আর বেশ কয়েকটা স্কিন, প্রতিটার লেখা পড়া যায় কি না আগে থেকে যাচাই করা
- বাংলা সমর্থন করে এমন ফন্টের জোড়া
- লোগো, ব্যানার আর দোকানের ওপরে ঘোষণার লাইন
- খসড়া, প্রিভিউ, তারপর প্রকাশ: ক্রেতা অর্ধেক কাজ দেখেন না

দল, প্ল্যান আর বিল
সহকারীকে লিংক পাঠিয়ে দলে আনুন, প্রত্যেকে শুধু নিজের কাজটুকু পান। প্ল্যানের সীমা আর বিল এক পাতায়।
- ইমেইলে আমন্ত্রণের লিংক; কাউকে সরালে সাথে সাথে তার প্রবেশ বন্ধ
- পণ্য আর মাসের অর্ডারের সীমা ড্যাশবোর্ডে দেখা যায়
- বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে প্ল্যানের টাকা দিয়ে লেনদেন নম্বর জমা দিন
- যেকোনো সময় প্ল্যান বদল, তথ্য সব থেকে যায়
কে কী করতে পারেন
- মালিক
- সব কিছু, সাথে দোকান প্রকাশ, সেটিংস, দল আর প্ল্যান ও বিল
- ম্যানেজার
- অর্ডার, পণ্য, ক্যাটাগরি, ডিজাইন, রিপোর্ট আর ক্রেতা ব্লক
- স্টাফ
- অর্ডার দেখা আর অর্ডারের ধাপ বদলানো


নিরাপত্তা আর নির্ভরতা
এই নিয়মগুলো সার্ভারে চলে, তাই কোনো ক্রেতা বা অন্য দোকান তা এড়াতে পারে না।
ভুয়া অর্ডার আলাদা করুন
ভুয়া চিহ্ন দিলে স্টক ফিরে আসে। সেই অর্ডার মাসের অর্ডার সীমায় আর বিক্রির হিসাবে গোনা হয় না।
এক ক্লিকে ক্রেতা ব্লক
ভুয়া অর্ডারের সাথেই ক্রেতাকে ব্লক করা যায়। সেই নম্বর থেকে আর অর্ডার নেওয়া হয় না।
দাম যাচাই হয় সার্ভারে
ক্রেতার ফোন থেকে আসা দাম বা মোট বিশ্বাস করা হয় না। দাম, স্টক আর মোট সার্ভার নিজে হিসাব করে।
প্রতিটা দোকান আলাদা
আপনার পণ্য, অর্ডার আর ক্রেতার তথ্য শুধু আপনার দোকানের। অন্য কোনো দোকান তা দেখতে পারে না।
কে কী বদলেছে, লেখা থাকে
অর্ডারের প্রতিটা ধাপ কে কখন বদলেছেন, ইতিহাসে থেকে যায়।
বাংলা আর ইংরেজি
ড্যাশবোর্ড আর দোকান দুই ভাষাতেই। দাম টাকায়, সংখ্যা বাংলায়।

আজই বসান আপনার নিজের অনলাইন হাট
কয়েক মিনিটেই দোকান চালু করুন, আর প্রথম অর্ডারটা নিন আজই।
৭ দিনের ফ্রি ট্রায়াল · কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া