প্রশ্নোত্তর
সাধারণ প্রশ্ন
যা জানতে চান, এখানে খুঁজে দেখুন। উত্তর না পেলে সরাসরি লিখুন।
শুরু করা
দোকান খুলতে কি কোডিং বা ওয়েবসাইটের জ্ঞান লাগবে?
একদমই না। ফেসবুক চালাতে পারলেই হাটবাজার চালাতে পারবেন। প্রতিটি ধাপ বাংলায় বুঝিয়ে বলা আছে।
শুরু করতে কি টাকা বা কার্ড লাগবে?
না। ফ্রি ট্রায়ালে কোনো কার্ড লাগে না। ভালো লাগলে পরে প্ল্যান নিন।
দোকান খুলতে কতক্ষণ লাগে?
নাম, ফোন আর দোকানের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলুন, কয়েকটা পণ্য যোগ করুন, তারপর দোকান প্রকাশ করুন। বেশিরভাগ সেলারের কয়েক মিনিটেই হয়ে যায়।
শুধু মোবাইল দিয়ে কি সব করা যাবে?
হ্যাঁ। ড্যাশবোর্ড আর দোকান দুটোই ফোনের জন্য বানানো। পণ্যের ছবি ফোন থেকেই তুলে দিতে পারবেন।
দাম ও পেমেন্ট
প্ল্যানের টাকা কীভাবে দেব?
বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে টাকা পাঠিয়ে লেনদেনের নম্বর (Transaction ID) জমা দিন। আমাদের টিম যাচাই করে প্ল্যান চালু করে দেবে।
ফ্রি ট্রায়াল শেষ হলে কী হবে?
ট্রায়াল শেষে একটি প্ল্যান বেছে নিলেই দোকান চালু থাকবে। আপনার পণ্য ও অর্ডারের তথ্য মুছে যাবে না।
পরে কি প্ল্যান বদলানো যাবে?
যেকোনো সময় প্ল্যান বদলাতে পারবেন। পেমেন্ট যাচাই হলেই নতুন প্ল্যানের সুবিধা চালু হয়, আর আপনার পণ্য, অর্ডার আর ক্রেতার তথ্য সব থেকে যায়।
পণ্য বা অর্ডারের সীমা শেষ হলে কী হবে?
সীমার কাছাকাছি এলেই ড্যাশবোর্ডে জানিয়ে দেওয়া হয়। আপগ্রেড করলেই আরও যোগ করতে পারবেন, পুরনো তথ্য হারাবে না।
কোনো লুকানো খরচ আছে?
না। প্ল্যানের দামই সব। ডেলিভারি চার্জ আপনি নিজে ঠিক করেন এবং ক্রেতার কাছ থেকে নেন।
প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে কি আমার তথ্য মুছে যাবে?
না। মেয়াদ শেষ হলে দোকান শুধু দেখার মোডে চলে যায়: সব দেখা যায়, কিন্তু কিছু বদলানো যায় না আর ক্রেতারা নতুন অর্ডার দিতে পারেন না। নবায়ন করলেই আবার আগের মতো চালু।
অর্ডার ও ডেলিভারি
ক্রেতারা কীভাবে টাকা দেবেন?
ক্রেতারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেন, অর্থাৎ পণ্য হাতে পেয়ে টাকা দেন। অনলাইন পেমেন্ট এখনো চালু হয়নি; চালু হলে এখানে জানিয়ে দেব।
ডেলিভারি চার্জ কীভাবে ঠিক হয়?
সেটিংসে ঢাকার ভিতরে আর বাইরের চার্জ লিখে দিন। চেকআউটে ক্রেতা যে এলাকা বাছেন, সেই অনুযায়ী চার্জ নিজে থেকে মোটের সাথে যোগ হয়।
ভুয়া অর্ডার এলে কী করব?
অর্ডারটাকে ভুয়া হিসেবে চিহ্নিত করুন। স্টক ফিরে আসে, আর সেই অর্ডার মাসের অর্ডার সীমায় বা বিক্রির হিসাবে গোনা হয় না। চাইলে একই সাথে ক্রেতাকে ব্লক করতে পারেন।
কুরিয়ারের সাথে কি সরাসরি যুক্ত?
এখনো না। অর্ডারের স্লিপ প্রিন্ট করে আপনার পছন্দের কুরিয়ারে দিন, আর পাঠানোর পর অর্ডারের ধাপ বদলে দিন।
ক্রেতা কি অর্ডারের অবস্থা জানতে পারবেন?
হ্যাঁ। অর্ডার দেওয়ার পর ক্রেতা একটা লিংক পান, যেখানে অর্ডার নিশ্চিত হলো, পাঠানো হলো নাকি ডেলিভারি হলো দেখা যায়।
দোকান ও ডিজাইন
নিজের ডোমেইন (.com) ব্যবহার করা যাবে?
নির্দিষ্ট প্ল্যানে নিজের ডোমেইন যুক্ত করার সুবিধা শীঘ্রই আসছে। কোন প্ল্যানে থাকবে, দামের পাতায় দেখুন।
ডিজাইন বদলানোর সময় কি ক্রেতারা অর্ধেক কাজ দেখবেন?
না। বদলগুলো খসড়ায় থাকে। প্রিভিউ দেখে প্রকাশ করলে তবেই ক্রেতারা নতুন ডিজাইন দেখেন।
দোকান কি ইংরেজিতেও দেখানো যাবে?
হ্যাঁ। দোকান আর ড্যাশবোর্ড বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই আছে।
তথ্য ও নিরাপত্তা
আমার ক্রেতার তথ্য কি অন্য কেউ দেখতে পারে?
না। প্রতিটা দোকানের তথ্য আলাদা রাখা হয়। শুধু আপনার দলের সদস্যরা, নিজের ভূমিকা অনুযায়ী, আপনার দোকানের তথ্য দেখতে পান।
সহকারীকে কি পুরো অ্যাক্সেস দিতে হবে?
না। ম্যানেজার পণ্য, ডিজাইন আর রিপোর্ট সামলাতে পারেন; স্টাফ শুধু অর্ডার দেখেন আর ধাপ বদলান। প্ল্যান, বিল আর দল শুধু মালিকের হাতে।
কেউ কি ফোন থেকে দাম বদলে কম দামে অর্ডার দিতে পারে?
না। ক্রেতার ফোন থেকে আসা দাম বা মোট বিশ্বাস করা হয় না। দাম, ডেলিভারি চার্জ আর মোট সার্ভার নিজে হিসাব করে, স্টকও যাচাই করে।